ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক বাংলাদেশ সংবাদ
শিরোনাম
ই এস আভিরের সংগীত পরিচালনায় ‘দমন’ সিনেমায় কণ্ঠ দিলেন কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু

ই এস আভিরের সংগীত পরিচালনায় ‘দমন’ সিনেমায় কণ্ঠ দিলেন কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু

চলচ্চিত্রের সংগীতে নিজের আলাদা পরিচয় তৈরি করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তরুণ সংগীত পরিচালক ইএস আভির শিকদার। তাঁর সংগীত পরিচালনায় নির্মিত হয়েছে মিজানুর রহমান শামীম পরিচালিত চলচ্চিত্র ‘দমন’-এর একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু। প্রতিষ্ঠিত দুই শিল্পীর কণ্ঠে নিজের সংগীত পরিচালনা—ইএস আভিরের জন্য এটি যেমন নতুন একটি কাজ, তেমনি তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য একটি সংযোজন। অল্প বয়সেই চলচ্চিত্রের সংগীতে ধারাবাহিকভাবে কাজের সুযোগ পাওয়া এই তরুণ সংগীত পরিচালক এখন নিজের সৃষ্টিশীলতার পরিসর আরও বিস্তৃত করতে চান। সংগীতের জগতে আভিরের পথচলা অবশ্য হঠাৎ করে শুরু হয়নি। শৈশব থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা তাঁর। প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ এ আর বাবুলের কাছে তাঁর প্রাতিষ্ঠানিক সংগীতচর্চার সূচনা। পাশাপাশি বাবার কাছ থেকেও পেয়েছেন সংগীতের নানা দিকের শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা। তাঁর বাবা আনোয়ার শিকদার টিটন বাংলাদেশের চলচ্চিত্রের একজন বরেণ্য সংগীত পরিচালক। বাবার কাছ থেকে পাওয়া সংগীতের ঐতিহ্য ও অভিজ্ঞতা আভিরকে অনুপ্রাণিত করলেও নিজের পরিচয় তিনি গড়তে চান নিজের কাজের মধ্য দিয়েই। সেই লক্ষ্যেই চলচ্চিত্রের গানে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ইএস আভিরের চলচ্চিত্রে সংগীত পরিচালনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এম কে জামান পরিচালিত ‘তুমি তুমি সারাক্ষণ’ চলচ্চিত্রের মাধ্যমে। ওই সিনেমার গানে কণ্ঠ দেন মিতা মল্লিক ও মাসুম। অভিষেকের পর থেমে থাকেননি তিনি। নতুন কাজের ধারাবাহিকতায় যুক্ত হয়েছেন আরও কয়েকটি চলচ্চিত্রের সঙ্গে। এর মধ্যে এম কে জামান মাস্টার পরিচালিত ‘চোখের আড়ালে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বও পেয়েছেন আভির। ফলে একের পর এক চলচ্চিত্রে কাজের সুযোগ তাঁর সংগীত পরিচালনার ক্যারিয়ারে তৈরি করছে নতুন সম্ভাবনা। তবে আভিরের কাছে চলচ্চিত্রের সংগীতে এগিয়ে যাওয়ার গল্পটি শুধু ক্যারিয়ার গড়ার নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ভালোবাসা ও বাবার প্রতি গভীর কৃতজ্ঞতাও। নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমার জীবনের অন্যতম বড় পাওয়া হলো এফ আই মানিক স্যারের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া। এই চলচ্চিত্রের গানগুলোর সংগীত পরিচালনার দায়িত্ব বাবার করার কথা ছিল। কিন্তু বাবা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। একজন সন্তানের জন্য এটি অনেক বড় পাওয়া। আমি বাবার কাছে চিরকৃতজ্ঞ। তাঁর আস্থা ও ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়।” বাবার অভিজ্ঞতার ছায়ায় সংগীতের পাঠ নিলেও আভিরের লক্ষ্য নিজের সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখা। আর ‘দমন’-এ কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রুর মতো শিল্পীর কণ্ঠে তাঁর সংগীত পরিচালনা সেই পথচলায় নতুন মাত্রা যোগ করেছে। চলচ্চিত্রের সংগীতে তরুণ এই সংগীত পরিচালকের সামনে এখন অপেক্ষা করছে আরও নতুন কাজ ও নতুন চ্যালেঞ্জ। নিজের মেধা, নিষ্ঠা ও সৃষ্টিশীলতার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে একটি স্বতন্ত্র সংগীতভাষা তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।
১১ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

ই এস আভিরের সংগীত পরিচালনায় ‘দমন’ সিনেমায় কণ্ঠ দিলেন কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু

ই এস আভিরের সংগীত পরিচালনায় ‘দমন’ সিনেমায় কণ্ঠ দিলেন কাজী শুভ ও সাবিনা সুলতানা অশ্রু

প্রেক্ষাগৃহ পেরিয়ে ইউটিউবেও ‘রাগী’র দাপট, ভিউ ছাড়াল ৯৫ লাখ

প্রেক্ষাগৃহ পেরিয়ে ইউটিউবেও ‘রাগী’র দাপট, ভিউ ছাড়াল ৯৫ লাখ

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

রাজীব-পূজার কণ্ঠে ‘স্বপ্নের নায়িকা’র গান, একের পর এক চলচ্চিত্রের সংগীতে ই এস আভির

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

শিল্পের কোনো সীমান্ত নেই, আতিফ আসলাম ইস্যুতে নিজের অবস্থান জানালেন সংগীতশিল্পী সোহাগ

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?

দেশের চলচ্চিত্রাঙ্গনের বর্তমান সংকটময় সময়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘রাগী’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান মিজান। তাঁর নতুন চলচ্চিত্রের নাম ‘ওয়েটিং’।ওয়েটিং চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে পঙ্খিরাজ মুভিজ এর ব্যানারে। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেন তিনি। এ সময় নির্মাতা জানান, চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে শুটিং শুরু হবে।সিনেমাটির নামের তাৎপর্য এবং অন্যান্য বিষয় জানতে চাইলে মিজানুর রহমান মিজান হাস্যরসের সুরে বলেন, “এ মুহূর্তে বিস্তারিত জানতে হলে সবাইকে ‘ওয়েটিং’-এই থাকতে হবে। সময় হলে সবকিছু জানানো হবে।”চলচ্চিত্রটির গল্প সম্পর্কে নির্মাতা জানান, এটি একটি সামাজিক, রোমান্টিক, অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। বিএফডিসির পাশাপাশি দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রধারণ করা হবে।দর্শক কেন ‘ওয়েটিং’ দেখবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রত্যেক নির্মাতাই নিজের সিনেমাকে সেরা বলতে চান। আমি সে দাবি করছি না। কারণ সবার রুচি ও পছন্দ এক নয়। তবে এটুকু বলতে পারি, এই সিনেমায় প্রত্যেক দর্শক নিজের জীবনের কোনো না কোনো প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন পরিচালক, কাহিনী কার ও সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান মিজান।অভিনয়শিল্পীদের বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, দর্শকদের জন্য কিছু চমক রেখে দিতে চান তারা। সে কারণে মুক্তির আগ পর্যন্ত যতটা সম্ভব চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের পরিচয় গোপন রাখা হবে।এ সময় এক সাংবাদিক জানতে চান, ‘রাগী’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে যেমন বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন, ‘ওয়েটিং’-এও কি তেমন কোনো চমক থাকছে?জবাবে মিজানুর রহমান মিজান বলেন, “আমাদের ওয়েটিং নামের নতুন সিনেমাতে ও একজন জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রীকে দর্শক দেখতে পাবেন। তবে এই মুহূর্তে তাঁর নাম প্রকাশ করতে চাই না। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে।”যদিও তিনি কোনো নাম উল্লেখ করেননি, তবে তাঁর দেওয়া ইঙ্গিত থেকে চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে পারেন দেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্য থেকে শাবনুর, পপি, পূর্ণিমা এমন কেউ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার এফ আই মানিক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ, ‘ওয়েটিং’ চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচয়িতা আনোয়ার শিকদার টিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপস্থিত সবাই নতুন চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।

চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজানের নেক্সট টার্গেট কে ?
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
সর্বশেষ